লো- ভোল্টেজ সমস্যা সমাধানের দাবীতে শুক্রবার পুরাতন মালদা পৌরসভার ৮ নং ওয়ার্ড বাচামারী নাগরিক কমিটির পক্ষ থেকে ইলেকট্রিক সাপলায় অফিসে ডেপুটেশন দেওয়া হয়। আজ ৫ দফা দাবি, দাবির ভিত্তিতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে এই ডেপুটেশন দেওয়া হয়।
৮ নং ওয়ার্ডের কাউন্সিলার অনুসুয়া দাস সহ ওই ওয়ার্ডের প্রায় কয়েকশো মহিলা পুরুষ একত্রিত হয়ে আজ ডেপুটেশন দিতে আসেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলার অনুসুয়া দাস জানান, তাদের ওয়ার্ডে লো- ভোল্টেজ থাকায় ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হচ্ছে, যারা অসুস্থ রয়েছে তাদের পক্ষে গরম সহ্য করা কস্টকর হয়ে দারাচ্ছে, রেতে রাস্তায় লাইট জ্বলে না, লাইনের জন্য কোটেশন জমা দিলে লাইন দিতে দুই মাস তিন মাস দেরি হয়, রাস্তায় তার ঝুলে থাকার জন্য রাস্তার চলাফেরা করতে অসুবিধা হয়। যে কোন মুহূর্তে বিদ্যুতের তার গায়ে পরে কোনরকম অঘটন ঘটে যেতে পেরে। এই সমস্ত দাবি নিয়ে তারা এদিন ডেপুটেশন জমা দেয়।
মালদা